কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭

১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ PM
তিনটি বাসের সংঘর্ষ

তিনটি বাসের সংঘর্ষ © টিডিসি ফটো

কুমিল্লার দাউদকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে একে অপরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আনসার সদস্য আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনসার সদস্যদের নিয়ে তিনটি বাস খাগড়াছড়ি থেকে খুলনার দিকে যাচ্ছিল। বাসগুলো মহাসড়কের একই সারিতে ছিল। হাসানপুর এলাকায় পৌঁছালে সামনের একটি বাস হঠাৎ ব্রেক করলে, পেছন থেকে আসা বাকি দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা দেয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা সদস্যরা চোট পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অতিরিক্ত গতির কারণে বাসগুলো নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬