খাল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

০৫ মে ২০২৬, ০৯:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার এনবিএল ব্রিক ফিল্ড সংলগ্ন একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম কালিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পিয়দার পাড়া এলাকার হামিদ বকসুর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি দ্রুত পুলিশকে জানায়। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই আবুল কাসেম জানান, আবুল কালাম সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন তিনি এনবিএল ব্রিক ফিল্ড এলাকায় তেল পৌঁছে দিতে গিয়েছিলেন বলে পরিবারের ধারণা।

তিনি আরও বলেন, গতকাল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রিকশা এনবিএল ব্রিক ফিল্ড এলাকায় পড়ে আছে জানতে পারেন। এরপর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পাশের খালে তার মরদেহ দেখতে পান। মরদেহের পাশে একটি শার্ট, গেঞ্জি, লুঙ্গি ও দুই জোড়া জুতা পাওয়া যায় বলে জানান স্বজনরা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬