যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহাবশেষ

২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ AM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ AM
জামিল আহম্মেদ লিমন ও নাহিদা বৃষ্টি

জামিল আহম্মেদ লিমন ও নাহিদা বৃষ্টি © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত শুক্রবার নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল, নতুন এই দেহাবশেষগুলোও ঠিক তার কাছাকাছি জায়গা থেকেই উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা হিলসবোরা কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস থেকে এই তথ্য জানা যায়।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার সময় জলাশয়ের পানি থেকে এই দেহাবশেষগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত অংশগুলো বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। 

পুলিশ জানিয়েছে, নতুন করে উদ্ধার হওয়া দেহাবশেষগুলো এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলো নাহিদা বৃষ্টির কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। 

লিমন ও বৃষ্টির নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই তল্লাশি চালাচ্ছিল মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। লিমনের মরদেহ আগেই শনাক্ত করা হলেও তার সাথে নিখোঁজ থাকা আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে এখনো অভিযান অব্যাহত রয়েছে। বৃষ্টির ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশ ড্রোন ও ডুবুরি দলের সহায়তা নিচ্ছে।

হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং চলমান তদন্ত। ওই এলাকায় সম্প্রতি নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির সঙ্গে এই দেহাবশেষের সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং পরিচয় নিশ্চিত হওয়ার আগে বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে দীর্ঘ ৮ ঘণ্টা অভিযান চালিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর সকাল ৯টা ৯ মিনিটে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় পাইন গ্লেন সার্কেলের ১৪০০০ ব্লকে একটি পৃথক পারিবারিক সহিংসতার ঘটনায় কল পেয়ে সাড়া দিতে গিয়ে তাকে চিহ্নিত করে পুলিশ। 

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

ঘটনাস্থলে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে ফেলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অমান্য করেন। দীর্ঘ সময় আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, ক্রাইসিস নেগোশিয়েশন টিম এবং ড্রোন রেসপন্স টিম মোতায়েন করা হয়। অবশেষে সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের পর চিফ ডেপুটি জোসেফ মাউরার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত হিশামের বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, কারও মৃত্যু সংবাদ পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নাড়াচাড়া করা। 

এ ঘটনায় হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। অনেকেই নিরাপদ সমাধানের আশা করেছিলেন, কিন্তু মরদেহ উদ্ধারের বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সত্য উদঘাটনে এবং দায়ীদের আইনের আওতায় আনতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে জামিল লিমন ও নাহিদা বৃষ্টির পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে বিএসসি কোর্সে পড়তেন, তবে বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি অ্যাপার্টমেন্টে লিমনের সাথে রুমমেট হিসেবে থাকতেন।

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েমের এক বার্তার বরাত দিয়ে কিছু স্থানীয় সূত্রে দাবি করা করেছে, হিশাম সালেহ আবুগারবিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একজন মার্কিন নাগরিক। যদিও পারিবারিকভাবে তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত বলে জানা গেছে।

অন্যদিকে, ক্রিস ড্যানিয়েল বলেন, মোয়েজ লিমাইয়েম-এর পক্ষ থেকে এবং আমাদের বিভাগের পক্ষ থেকে শেরিফ চ্যাড ক্রোনিস্টার, শেরিফের কার্যালয় এবং ট্যাম্পা বে অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিখোঁজের এই তদন্তে আমাদের সমন্বিত সহযোগিতা ও অবিচল প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী। নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই দুইজন রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ফাস্ট ডিগ্রি মার্ডার’ হলো সবচেয়ে মারাত্মক অপরাধ। এই আইনে অভিযুক্ত হওয়ার অর্থ হলো অপরাধী অত্যন্ত ঠান্ডা মাথায় এবং আগে থেকে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফ্লোরিডার বিচার ব্যবস্থায় এই অপরাধের জন্য কেবল দুটি শাস্তির বিধান রয়েছে। প্রথমটি হলো প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয়টি হলো প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি কখনোই কারাগার থেকে মুক্তির আবেদন করতে পারেন না এবং তাকে আমৃত্যু জেলের ভেতরেই থাকতে হয়।

হিশাম আবুগারবিয়ার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ প্রমাণিত হলে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। এই আইনে অপরাধীর সাজা কমানোর বা কোনো ধরনের ছাড় পাওয়ার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী হিশামের শাস্তি নির্ধারিত হবে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081