মুদিদোকানি নারীর মরদেহ উদ্ধার

২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ PM
বিথীকা সাধু

বিথীকা সাধু © সংগৃহীত

সাতক্ষীরায় পুকুর থেকে এক মুদিদোকানি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে শহরের থানাঘাটা বউবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি মুদিদোকান পরিচালনা করতেন।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল বিথীকা সাধুর। তবে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
পরিবারের সদস্যদের দাবি, এলাকায় মাদকসেবীদের উৎপাত দীর্ঘদিনের। নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুঁজে পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার শিকার হয়ে থাকতে পারেন তিনি। হামলাকারীরা ভারী কোনো বস্তু দিয়ে তাঁর মুখমণ্ডল ও মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ রয়েছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিন দিন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬