আনোয়ারায় ধর্ষণ মামলার আসামীর লাশ উদ্ধার

০৭ জুলাই ২০১৯, ০১:১১ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবদুর নুর (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে চৌমুহনী এলাকায় ইকোনমিক জোনের পাহাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুর নুর গার্মেন্টসকর্মীকে ধর্ষণ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে। 

আবদুর নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি গার্মেন্টসকর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

তিনি জানান, ইকোনমিক জোনের পাহাড়ের ভেতরে আবদুর নুরের গুলিবিদ্ধ লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিপক্ষরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আবদুর নুরের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

গত ৩ জুলাই উপজেলার কোরিয়ান ইপিজেডের এক নারী শ্রমিক অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় তাকে অটোরিকশা থেকে নামিয়ে গণধর্ষণ করা হয়। গত শুক্রবার রাতে এ ধর্ষণের ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মো. মামুন (২১) ও মো. হেলাল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬