ওসমান হাদি হত্যাকাণ্ড

শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত

০২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ PM
গ্রেফতার ফয়সাল করিম ও আলমগীর হোসেন

গ্রেফতার ফয়সাল করিম ও আলমগীর হোসেন © সংগৃহীত

ভারতে গ্রেপ্তার হওয়া শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের সীমান্ত দিয়ে পালাতে সাহায্য করা ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। এরপর বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

কলকাতায় অবৈধ অনুপ্রবেশের মামলার বিপরীতে এদিন এসটিএফ তিন আসামির বিরুদ্ধে তাদের নথি পেশ করে। যদিও মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তিনজনের কাউকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে, ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে এদিন ভার্চুয়ালি কোর্টে হাজির করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দেশ ছেড়ে ভারতে পালানোর প্রায় তিনমাস পর গত ২২ মার্চ দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। ওইদিনই  বিধাননগর আদালতে তোলা হয় তাদের । পরেরদিন আদালতের অনুমতিতে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।

এদিকে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬