ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার

০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ AM
জাকির হোসেন

জাকির হোসেন © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করেন। তাকে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটন চাঁদা দাবি করে বিভিন্ন সময় কয়েক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেয়। চাঁদাবাজ জাকির,লিটন ও তার সহযোগীরা প্রায়ই ভূক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। 

এরপর গত ৩০ মার্চ বিকেলে গ্রেপ্তারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এরপর আলমগীর থানায় এসে মামলা করেন।

এ ঘটনার পর র‍্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬