নির্বাচনোত্তর সহিংসতায় আহত কাউন্সিলরের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ AM
নিহত শাহিনুর রহমান শাহিন

নিহত শাহিনুর রহমান শাহিন © সংগৃহীত

নির্বাচনোত্তর সহিংসতায় প্রতিপক্ষের হামলায় যশোরের চৌগাছা উপজেলায় আহত পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি চৌগাছা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা এবং কুঠিপাড়ার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এসময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

আরও জানা যায়, অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির বুধবার ভোরে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনো এ সংক্রান্ত ডকুমেন্টস পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোন লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬