রায়পুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ PM
সাইমন হোসেন

সাইমন হোসেন © সংগৃহীত

‎লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপের ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১ নম্বর ইউনিয়নের চর আবাবিল ইইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসকল সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সাইমন হোসেন। সাইমন ওই এলাকার জামাল সরদার ওরপে কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল সরদারদের বাড়ি নির্মাণের জন্য বালিভর্তি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় সাইমন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। তবে এ বিষয়ে আইনিভাবে যা করা দরকার,  আমরা সে ব্যবস্থা নেব।’

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬