নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৪

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ AM
আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৪

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৪ © সংগৃহীত

নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা এবং আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এরপর উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬