ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় তরুণ দলের নেতা নিহত

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তরুণ দলের এক নেতা নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কর রামগোপালপুর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন।

নিহত মুক্তার হোসেন গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। রামগোপালপুর গাঙচিল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের  মুক্তার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দীন করিম জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬