কক্সবাজারে ডাকাত দলের হামলায় পথচারী নিহত

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ AM
মোহাম্মদ মুজিব

মোহাম্মদ মুজিব © টিডিসি

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাত দলের হামলায় এক পথচারী নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজারের পশ্চিমে সেবাখোলা ডুমচিতা পুকুর-সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুজিব (৪০) কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কসাইপাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহ ওমর মাজারে দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে নিহত মুজিব ও তার সঙ্গীরা সেবাখোলা ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে ডাকাতরা তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। পরে চারজনকে হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে আহতদের মধ্যে মো. আরিফ (২৮) কোনোভাবে হাতের বাঁধন খুলে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মুজিবকে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬