সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবকের

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ PM
নিহত স্বপন মিয়া

নিহত স্বপন মিয়া © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদি সময় দুপুরে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান।

নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, স্বপন বেশ আন্তরিক মানুষ ছিল। এবারের ঈদে স্বপনের দেশে আসার কথা ছিল। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। স্বপনের লাশ দেশে আনার বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করেন তিনি।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬