রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ AM
অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার

অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার © সংগৃহীত

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় সেলিম, জিল্লুর ও জসিম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি, দেশীয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বার্তায় জানিয়েছে, ‘সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9