আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর বিক্ষোভ করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

০৬ জানুয়ারি ২০২৬, ০৩:১০ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:১১ AM
আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী

আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই উত্তেজিত জনতার বাধার মুখে পড়লে ওই নেতা পুলিশের চোখের সামনে পালিয়ে যান। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ব্যক্তি জিয়াউল হক চৌধুরী। তিনি খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, একটি নাশকতা মামলায় তিনি অভিযুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারচড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরের নেতৃত্বে একটি দল জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে নারী-পুরুষসহ স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান ও বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে পুলিশ। এ সুযোগে জিয়াউল হক চৌধুরী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে গেলে সে কৌশলে পালিয়ে যায়। তাকে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশকেও আক্রমণের ঘটনা ঘটেনি। আমরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950