চট্টগ্রাম-১৩

আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা 

০৫ জানুয়ারি ২০২৬, ১২:২১ AM
সরওয়ার জামাল নিজাম ও বিএনপির লোগো

সরওয়ার জামাল নিজাম ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গনের দায়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, ‘আজ রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় একটি বিদ্যালয়ে সভা-সমাবেশ হচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের জরিমানা করা হয়। আমরা সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম।’ 

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মীসমর্থকদের আয়োজনে রবিবার (৪জানুয়ারি) গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা-সমাবেশ অনুষ্টিত হচ্ছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট টিম সমাবেশস্থলে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী এ জরিমানা পরিশোধ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950