চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী © সংগৃহীত

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসদরের হানিফ বাস কাউন্টার এলাকা থেকে পিকআপসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. বোরহান উদ্দিন (৩০) চাঁদপুর জেলার কচুয়া থানার সফিবাদ গ্রামের বাসিন্দা মৃত মো. খলিলুল রহমানের ছেলে। বর্তমানে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদের পানওয়ালাপাড়া এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, জোরারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ কাজী নাজুমল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি পিকআপযোগে ইয়াবা বহনকালে মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন
  • ২৩ অক্টোবর ২০২৬
২ শিক্ষার্থীর সংগ্রাম থেকে জন্ম নেওয়া গবেষণা প্রতিষ্ঠানে যু…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসআই মিজানুরের মৃত্যু ‘বড় ষড়যন্ত্রের অংশ’, আশঙ্কা মাভাবিপ্র…
  • ২৩ অক্টোবর ২০২৬