১০০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৯ AM
যুবদল নেতা গ্রেফতার

যুবদল নেতা গ্রেফতার © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছালা উদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের পুত্র। ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে,  ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে উঠে। সে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুর উদ্দিন ছালা উদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে থাকার বিষযটি স্বীকার করে বলেন, কেউ যদি অপরাধ কর্মকান্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালা উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬