নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্মী খুনের ঘটনায় যা বললেন জামায়াত আমীর

০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে।

আজ বুধবার (৫ নভেম্বর) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে এসব কথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘এ ঘটনাটি একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন। 

অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬