নির্বাচনে জোট গঠন করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

০৫ নভেম্বর ২০২৫, ০১:২৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান © ভিডিও থেকে নেওফা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করব। যদি নির্বাচন না হয়, তা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, এবং নির্বাচনের সময়ও জোট গঠন করব না। আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য সুযোগ নেই। 

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, প্রবাসীরা তাদের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। তাদের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, শুধু সামান্য সম্মান প্রত্যাশা করেন। আমরা এখনও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সম্পূর্ণ সক্ষম হইনি।

 

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬