উচ্ছেদ অভিযান

হকারদের সাথে নিয়ে বামদের মিছিল, প্রতিবাদে ডাকসু প্রতিনিধিদের প্রক্টর অফিসের সামনে অবস্থান 

২৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ AM
প্রক্টর অফিসের সামনে অবস্থান ডাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী

প্রক্টর অফিসের সামনে অবস্থান ডাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার ও বহিরাগত উচ্ছেদকে কেন্দ্র করে বামপন্থীরা হকারদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করে। তার প্রতিবাদে প্রক্টর অফিসের সামনে অবস্থান করেছে ডাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর বামপন্থী সংগঠনগুলো হকারদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করলে তার প্রতিবাদে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সদস্য সর্ব মিত্রের নেতৃত্বে একদল শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান ও স্লোগান দেয়। 

ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা বলেন, যেসব বামরা আজকে হকারদের উস্কে দিয়েছে তাদের যদি প্রশাসন শোকজ না করে আমি সর্ব মিত্র চাকমা পদত্যাগ করব। 

আরও পড়ুন: পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেডিকেল শিক্ষার্থী

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিকেলে প্রশাসন গিয়ে অবৈধ ভ্রাম্যমাণ দোকান ভেঙে দিয়ে আসছে। আর এখন বামরা তাদেরকে জড়ো করায়ে মিছিল করাচ্ছে ক্যাম্পাসে। এটা কি সার্কাজম নাকি? আমরা ব্যাক্তিজীবন নষ্ট করে ক্যাম্পাস সেফ রাখবো আর তারা এসে হাঙ্গামা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে এগুলো না থামালে পরবর্তী ঘটনার দায় তাদেরকে নিতে হবে।

এই ব্যাপারে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহাম্মেদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা জোরদার করব। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রক্টোরিয়াল টিমের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন, মেট্রোরেল পুলিশ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। 

তিনি আরও বলেন, আগামীকাল প্রক্টোরিয়াল টিম ও ডাকসুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের আন্দোলনে আমাদের কোনো শিক্ষার্থী অংশ নিয়েছিল কিনা এবং তাদের দাবিগুলো কী ছিল, তা খতিয়ে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬