সিইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক চলছে

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ PM
জামায়াতের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনের লোগো

জামায়াতের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী পরিবেশের নানা দিক নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর নিয়ে ‘শঙ্কা’

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তার সঙ্গে আরও দুইজন সদস্য রয়েছেন প্রতিনিধি দলে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘এটি একটি শিডিউল সাক্ষাৎ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের অবস্থান ও প্রস্তাব তুলে ধরা হবে।’ তিনি আরও জানান, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950