পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩ AM
আলফাজ উদ্দিন আইয়ান

আলফাজ উদ্দিন আইয়ান © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আলফাজ উদ্দিন আইয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইছখালী ইউনিয়নের মিঝিগ্রামের গুন্ডু সওদাগর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আইয়ান ওই বাড়ির প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে আইয়ান নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাশে পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আকতার বলেন, শুক্রবার দুপুরে দুই বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল, তবে আগেই তার মৃত্যু হয়।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬