বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ AM
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ © সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে হতাহতরা বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গুলি চালিয়েছে শুনে ওসি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬