নির্বাচনী প্রচারণা বিএনপির এমপি প্রার্থীকে গুলি, যা দেখা গেল ভিডিওতে 

০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৪ PM
গুলির ভিডিও ফুটেজ

গুলির ভিডিও ফুটেজ © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাঁচলাইশের হামজার বাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশাপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি চালানো হয়। 

এ সময় পরপর ৭ রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যেতেও দেখা যায় ভিডিওতে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬