খালেদা জিয়ার মনোবল ও সাহস নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছেন: এ্যানি

০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেগম খালেদা জিয়ার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। তবু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তার মনোবল ও সাহসই আজ বিএনপির অগ্রযাত্রার প্রেরণা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, বিএনপি গণমানুষের দল। জিয়াউর রহমান ছিলেন জনগণের নেতা, যিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন।

তিনি বলেন, খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজ সময় এসেছে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬