আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতকে যা বলেছিলেন এ্যানি

১২ আগস্ট ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৮:০৪ PM
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস ও হাসনাতের সঙ্গে তার দেখা হয়েছিল। তখন তিনি তাদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, শেখ হাসিনা আমাকে আটকাতে পারেননি। আজও শেখ হাসিনা তোমাদের আটকাতে পারবে না।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

যুব সম্মেলনে এ্যানি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই (৫ আগস্ট) শিখিয়েছে কীভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। যাকে ভাঙা যাবে না, মচকানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই। স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম-খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি, আমি ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব দেখেছি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন ১৯৭১ সাল, যখন শাহাদতবরণ করেন তখন ১৯৮১ সাল। এ ১০ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণদের নেতা হয়ে তিনি দেশ শাসন করেছেন।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬