বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যে ক্ষুব্ধ সারজিস, জানালেন কঠোর প্রতিক্রিয়া

১১ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ছবি

নাহিদ ইসলামসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে ‘অশালীন মন্তব্য’ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। একটি সংগঠন ও এর নেতাদের নিয়ে এমন বক্তব্যে ক্ষুব্ধ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ফজলুর রহমানের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান সারজিস আলম। সারজিস লিখেছেন, ‘‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপ'র ন্যারেটর অ্যান্ড ওরেটর।’’

তিনি বলেন, ‘সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।’

এনসিপির এই নেতা আরও লেখেন, ‘পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি না সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।’

সারজিস আলম বলেন, ‘এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।’

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9