পিটার হাসের সঙ্গে বৈঠক গুজবে ব্যঙ্গ করলেন সারজিস

০৫ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন—এমন গুজবের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন তিনি।   

ওই পোস্টে সারজিস লেখেন, লন্ডনে পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের ডজনখানেক শীর্ষ নেতৃবৃন্দ, সেখানে আছেন....

পোস্টের মন্তব্যের ঘরে সারজিস লেখেন, মিডিয়া প্রোপাগান্ডারও একটা লিমিট থাকে। নূন্যতম পেশাদারিত্ব তো থাকা উচিত!

এর আগে,  মঙ্গলবার সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ।

এ দিকে বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ ইস্যুতে তিনি বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব। 

এনসিপির এক যুগ্ম-আহ্বায়ক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের ৬৪ জেলায় গিয়েছেন তারা। পথযাত্রা করেছেন এলাকায় এলাকায়। মিশেছেন মানুষের সঙ্গে। আর এতেই ক্লান্ত এনসিপি নেতারা। সেই থেকেই কক্সবাজারে সফরের সিদ্ধান্ত।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬