হাসনাত-সারজিসসহ ৫ জনকে শোকজ

০৬ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
হাসনাত-সারজিসসহ ৫ নেতা

হাসনাত-সারজিসসহ ৫ নেতা © টিডিসি সম্পাদিত

দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়,  গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' এর নিকট পূর্বে অবগত করা হয়নি।

এমতাবস্থায়, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে ৫ আগস্ট হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ ৫ জন কক্সবাজারে ঘুরতে যান। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হলে পরে এর ব্যাখ্যা দেন এনসিপি নেতারা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়, হাসনাতদের কক্সবাজার ভ্রমণ কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। ক্লান্তি দূর করতে রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা।

অন্যদিকে তাদের এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গিয়েছেন তারা। তবে এই বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন একাধিক সমন্বয়ক।

এনসিপি
এক যুগ্ম সদস্যসচিবকে দেওয়া এক নোটিশ

 

 
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬