ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না:  নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ আগস্ট ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ফটো

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কেআইববিতে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে, হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি। এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি।  

এ সময় গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, ডিজিএফআইয়ের একমাত্র কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি। সামনে প্রয়োজন হলে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেয়া হবে। 
 

 

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬