শেখ হাসিনা আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল: পাটওয়ারী

০১ আগস্ট ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪৫ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

শেখ হাসিনা আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। আমি বলতে চাই যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কী।’

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি ‘জাতীয় সেমিনারে’ এসব কথা বলেন তিনি।

জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।

অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে বলে দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিএরইউ) এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। পাশাপাশি সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। গত কয়েক দশকে মালিক-শ্রমিকের মধ্যে দালাল এসেছে। অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে।

এ সময় এনসিপির শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন যোগ দিয়েছে বলেও জানান দলটির এই মুখ্য সমন্বয়ক।

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9