সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে: এ্যানি

৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫২ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে, অভিভাবকদের নিজ নিজ সন্তানদের ক্ষেত্রে খুব পজেটিভ চিন্তা করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে পাঠাগারে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

বিএনপির এ নেতা বলেন, এ প্রজন্মের জন্য বই পড়া, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে তরুণ প্রজন্ম। 

আরও পড়ুন: নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

লক্ষ্মীপুর টাউন হলে এ প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মাইন উদ্দিন পাঠান। প্রতিযোগিতায় জেলার তিনটি কলেজসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬