জুলাই সনদে বিএনপি যে পাতায় সই করেছে, সেটা নেই: রিজভী

৩০ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ PM
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী © টিডিসি ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সামগ্রিক স্বাধীনতা ভোগ করার জন্য আগামী নির্বাচন অবাধ সুষ্টু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদ-২০২৫ সই হলো, যখন সই করেছে সব রাজনৈতিক দল, দেখা গেল- সেখানে বিএনপি যে পাতায় সই করেছে, সেটা নেই।  

অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, ড. ইউনূসকে সবাই সম্মান করে, তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে সরকার তাকে তো বিএনপিসহ আন্দোলনরত সব দল সাপোর্ট করে। তার গঠন করা বিভিন্ন কমিশনের দ্বারা এ ধরনের প্রতারণামূলক কাজ হবে, তা মানুষ আশা করে না। জুলাই সনদে ৪৭-৪৮টি ধারা রয়েছে, তার মধ্যে কিছু ধারা আইনি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। 

তিনি বলেন, এখন আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, দ্বিকক্ষ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। যে প্রস্তাবগুলো আছে, এতে সংবিধান বাতিল করতে হবে। নতুন করে নতুন সংবিধান করবেন, না সংবিধানের নিয়ম স্বাধীনতার পর জনগণ ও সমাজের তাগিদ অনুযায়ী সেটা সংশোধিত হতে হয়। এটা আমেরিকান, ভারতে হয়েছে। 

জনমতের প্রতিফলন নিশ্চিত করার জন্য যেটা প্রয়োজন, সেটা করতে হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ২৭০ দিনের মধ্যে পার্লামেন্ট গঠনের পর পাস না হলে সেটা অটোমেটিক পাস হবে। পৃথিবীর কোনো দেশে এ ধরনের কোনো ঘটনা নেই, এককেন্দ্রীক, একদলীয় কর্তৃত্ববাদী দেশে সম্ভব। পার্লামেন্ট নির্বাচনের কি দরকার, গণভোট কি দরকার। 

তিনি বলেন, সত্যিকার গণতন্ত্রের জন্য অফুরান্ত লড়াই আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম জীবন দিল, তার ঐকমত্য কমিশনের এ ধরনের ভেজাল, জনগণের সঙ্গে একটি প্রতারণামূলক জুলাই সনদ কীভাবে হয়? আমরা নিরাশাবাদী নই, আমরা আশাবাদী। জনগণের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে, সংবিধান অনুযায়ী করতে হবে। আওয়ামী লীগ আসলে একরকম, বাকশাল আসলে একরকম, সংবাদপত্র নিষেধ করেছেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ জিয়াউর রহমান দিয়েছেন। নতুন সংবিধান করতে চান, সেটা অন্য জিনিস। জুলাই সনদে, সংবিধানের মধ্যে যেটা করা হয়েছে, সেটা পার্লামেন্টের মাধ্যমে পাস করতে হবে। 

‘এভাবে আমরা সুন্দর রাষ্ট্র করতে পারব না’ মন্তব্য করে রিজভী বলেন, ‘এখানে বহু ষড়যন্ত্রকারী কাজ করছে। আমরা জনগণের জন্য কাজ করব। গণতান্ত্রিক শাসনে আমরা কাজ করব।’

আরও পড়ুন: শাপলা নয়, নির্বাচনী প্রতীকে যুক্ত হলো ‘শাপলা কলি’

আর্থিক সহায়তা পেয়ে জন্মান্ধ গফুর মল্লিক বলেন, ‘তারেক রহমান আমাকে আর্থিক সহায়তা করেছেন। এ সহায়তার টাকা দিয়ে আমি এক পাখি জমি কিনব এবং বাড়িতেই কিছু সদাইপাতি এনে টুকটাক ব্যবসা করব। আর ট্রেনে নাড়ু বিক্রি করব না। বাড়িতে কিছু টুকটাক বানিয়ে বিক্রি করব, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি তারেক রহমানের জন্য দোয়া করি। জিয়া পরিবারের জন্য দোয়া করি। তারেক রহমান নির্বাচনে পাস করলে আমার সৌভাগ্য হবে। কারণ সে পাস করলে ফের আমার সঙ্গে এসে দেখা করবে।’

জানা গেছে, রাজাবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে ও বিভিন্ন স্থানে ফেরি করে বাদাম-নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহবায়ক আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081