জুলাই সনদ অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদী শিক্ষক’, অনুষ্ঠান বর্জন ছাত্র প্রতিনিধিদের

২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০১:১৮ AM
জুলাই সনদ-বিষয়ক অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিরা (ইনসেটে অধ্যাপক আইনুল ইসলাম)

জুলাই সনদ-বিষয়ক অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিরা (ইনসেটে অধ্যাপক আইনুল ইসলাম) © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ’-বিষয়ক এক অনুষ্ঠানে ফ্যাসিবাদপন্থী শিক্ষক উপস্থিত থাকার অভিযোগে অনুষ্ঠান বর্জন করেছেন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা। 

বুধবার (২৯ অক্টোবর) অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে আয়োজিত ওই যুব নীতিনির্ধারণী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সবাই জুলাইয়ের অংশ। কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জুলাইবিরোধী হয়ে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে মোটেও প্রত্যাশিত নয়। আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম উপস্থিত আছেন, যিনি ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’

তিনি আরও বলেন, “আজকের অনুষ্ঠানের বিষয় ছিল ‘জুলাই সনদ’, অথচ সেখানে একজন শিক্ষক উপস্থিত আছেন, যিনি জুলাইবিরোধী। এই কারণে আমরা ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছি।”

অনুষ্ঠানে জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম ও রাকসু জিএস সালাউদ্দীন আম্মার উপস্থিত ছিলেন।

সংশোধনী: প্রতিনিধির বরাতে প্রকাশিত সংবাদটিতে উপস্থিতির তালিকায় ভুলক্রমে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের নাম উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি সংশোধন করা হলো।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬