জামায়াতসহ ৮ দল

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে কাল স্মারকলিপি প্রদান, আসছে বৃহত্তর কর্মসূচি

২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ PM
জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলন

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলন © সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল। যুগপৎ আন্দোলনে থাকা এই দলগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে। আজ বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ কথা জানিয়েছেন।

এ সময় জানানো হয়, আগামী ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

গত সেপ্টেম্বর থেকে এসব দল প্রায় অভিন্ন দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬