জামায়াত আমিরের বক্তব্য নিয়ে মন্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার

২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ AM
শেখ মো. আমিরুল ইসলাম মুরাদ

শেখ মো. আমিরুল ইসলাম মুরাদ © সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
সাক্ষরিত আদেশে বলা হয়েছে, শেখ মো. আমিরুল ইসলামকে পূবাইল থানা অফিসার-ইন-চার্জ হিসেবে রাখা হবে না; তিনি গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি তার দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।
 
গত ২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওসি আমিরুল ইসলাম ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য সম্পর্কিত ফেসবুক পোস্টে মন্তব্য করেন — “জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।”
 
এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে জামায়াতের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
 
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান বলেন, অভিযোগ পেয়ে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬