বর্তমান জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: এ্যানি

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ PM
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য রাখছেন

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য রাখছেন © সংগৃহীত

ছাত্রদলকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করতে হবে। তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। তাহলে বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্রনেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক উর্ধ্বে যাবে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। এর বাইরে ছাত্ররা অন্য কোনো নেতৃত্ব গ্রহণ করবে না। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। কারণ ছাত্রের বন্ধু ছাত্র হয়, ছাত্রীর বন্ধবী ছাত্রী হয়।

আরও পড়ুন: ছাত্রদল করায় পরিবার থেকে আমাকে ত্যাজ্য করা হয়: সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণ

‘‘যদি এর বাহিরে কোন নেতৃত্ব আমরা চাপিয়ে দেই জেনারেশন গ্রহন করবে না। তাহলে জেনারেশন যেন গ্রহন করে আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বে আছি সে সিদ্ধান্ত গুলো নিয়েই তাদের প্রজন্মের, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তাদেরকে দিয়েই আমাদের ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে। তাই এ জেলায় প্রত্যেকটা কলেজ এখন থেকে রেগুলার স্টুডেন্ট যারা তারাই ছাত্র নেতৃত্ব দিবে এ প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি।’’

তিনি বলেন, আমরা জেনারেশনের বাহিরে কোন চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোন ছাত্র সংগঠন তাদেরকে রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার পরও তারা পিছপা হয়নি।

‘‘তারা একটা লক্ষ্যে পৌঁছতে চায়, যে এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়বো, রাজনৈতিক বলেন অথবা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে তারা এগুতে চায়।’’

গার্দিওলাকে মরিনিওর খোঁচা— ‘কিছু কোচের এক বছর বিরতি প্রয়োজন’
  • ১১ আগস্ট ২০২৬
একটা মিটিংয়ের রেজুলেশন কি মন্ত্রীর সিদ্ধান্ত—এনটিআরসিএ ইস্য…
  • ১১ আগস্ট ২০২৬
ঘুম থেকে উঠেই কোমরে ব্যথা! কোন রোগের লক্ষণ?
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পর…
  • ১১ আগস্ট ২০২৬
নদীর ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর …
  • ১১ আগস্ট ২০২৬