জুলাই আন্দোলনে গুলি চালানো সাবেক আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ আটক

২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ AM
ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু

ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু © সংগৃহীত

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোস্তফা কামাল টিপু। তিনি নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট-বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনকালীন নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মো. হাসান নামের দুই আন্দোলনকারী। ওই সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল।

বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬