গাইবান্ধায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

২২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
মো. সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম © টিডিসি

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ২৩০টি ইয়াবা বড়িসহ মো. সাইফুল ইসলাম (৫০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করেছেন।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ বলেন, মাদক বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না জড়িত যেই হোক, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬