টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ PM
বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয়

বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয় © টিডিসি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দরগারছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. ইসমাইল (৩২) নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ার তাহের নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা এ চালানটি সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর কথা ছিল। মানবপাচারকারী চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে এসব ইয়াবা বাংলাদেশে প্রবেশ করায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়ে।

গ্রেপ্তার ইসমাইল টেকনাফের দরগারছড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে। এ ঘটনায় নোয়াখালীপাড়ার ইসলাম মিয়ার ছেলে ইয়াসিন ও একই এলাকার শেখ আহম্মদের ছেলে তাহের পলাতক রয়েছেন।

বিজিবি বলছে, এ ধরনের অভিযান সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী কঠোর অবস্থানেরই প্রমাণ। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now