১০৫ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার

০১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত নাসরিন আক্তার (৩৫) পূবাইল থানার কুদাব এলাকার রাশেদুল আলমের স্ত্রী।

এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাসহ নাসরিনকে আটক করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে পূবাইল থানাধীন কুদাব এলাকার রাশেদুল আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় তার ঘরের ওয়ারড্রবের ড্রয়ার থেকে ১০৫ পিস ভারতীয় নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
 

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬