২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ AM
আটককৃত মাদক কারবারি মো. রাশেদ শেখ (৩০) এবং মো. আশিক (২২)

আটককৃত মাদক কারবারি মো. রাশেদ শেখ (৩০) এবং মো. আশিক (২২) © টিডিসি ফটো

ঝিনাইদহ জেলার শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতের এ অভিযানে উপজেলার মালিপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. রাশেদ শেখ (৩০) এবং মো. আশিক (২২)।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খানের সার্বিক দিকনির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই মনিরুজ্জামান, এসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) আনিছুর রহমান ও এএসআই মোঃ কামরুল ইসলামসহ পুলিশের একটি টিম।

ওসি মাসুম খান জানান, আটক রাশেদ ও আশিক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থেকে শৈলকুপার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে জব্দকৃত ইয়াবাসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950