ইয়াবাসহ আটক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল

২০ অক্টোবর ২০২৫, ০৪:১৭ AM
ইয়াবাসহ আটক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল রমজান আলী রনি

ইয়াবাসহ আটক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল রমজান আলী রনি © সংগৃহীত

ভোলায় ১০৩ পিস ইয়াবাসহ রমজান আলী রনি (৩৫) নামে এক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজিপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রনি পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তিনি মাদকসেবী বা ক্রেতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। টাকা না দিলে ডিবি পুলিশের ভয় দেখিয়ে কিংবা তাদের হাতে তুলে দেওয়ার হুমকি দিতেন। তার এমন প্রতারণার শিকার হয়েছেন স্থানীয় অনেক মানুষ।

নৌবাহিনী জানায়, রনি চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হলেও নিজেকে এখনো পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিতেন। আটক রনি ও জব্দ করা ইয়াবা ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬