বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রূপসার কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় হেলালের অনুসারীরা পারভেজ মল্লিককে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে এবং গণসংযোগের স্থানে চেয়ার-টেবিল ভাঙচুর করে।

আরও পড়ুন: কুবির হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা নিয়ে আপত্তি একাংশের

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে পারভেজ মল্লিক রূপসা উপজেলা সদরে আসেন। তাকে স্বাগত জানাতে তার সমর্থকরা কাজদিয়া বাজারে ওবায়দুল ফার্মেসির সামনে জড়ো হন। এ সময় হেলালের অনুসারীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৪ আসনে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে প্রার্থী ছিলেন আজিজুল বারী হেলাল। এবারও তিনি মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন। একই আসনে দীর্ঘদিন ধরে মনোনয়নের আশায় কাজ করে যাচ্ছেন পারভেজ মল্লিক। এই আসনে বেশির ভাগ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী হেলালের অনুসারী বলে জানা গেছে।

টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘হেলাল ভাইয়ের সমর্থনে মিছিল চলাকালে কিছু যুবক তাঁকে উদ্দেশ করে বাজে মন্তব্য করে। আমরা প্রতিবাদ জানালে পারভেজ মল্লিকের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।’

অন্যদিকে পারভেজ মল্লিক অভিযোগ করে বলেন, ‘আমার গণসংযোগে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এটি একটি সাজানো ঘটনা।’

ট্যাগ: বিএনপি
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬