চাঁদপুরে পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ PM
গাঁজাসহ গ্রেপ্তারসহ ব্যক্তি

গাঁজাসহ গ্রেপ্তারসহ ব্যক্তি © টিডিসি

চাঁদপুরের ফরিদগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে ৫২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর দুজন সহযোগী পালিয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও এসআই শেখ আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকদিরামপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় খলিলুর রহমান (৬০), পিতা সিরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, খলিলুর রহমানের সহযোগী আল-আমীন (৩০) ও মো. রুবেল ওরফে সাজু গাজী (৩০)সহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950