ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হাজী সেলিম

১৩ অক্টোবর ২০২৫, ০১:২৩ PM
হাজী সেলিম

হাজী সেলিম © সংগৃহীত ছবি

রাজধানীর চকবাজার থানাধীন এলাকায় ‘দীন এন্ড সন্স’  ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাংচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’  নির্মাণের অভিযোগে করা এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ এতথ্য নিশ্চিত করেন।

এদিন সকাল ১১ টায় দিকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় থেকে পিছমোড়া করে হাতকড়া বেঁধে আদালতের উদ্দেশ্যে নেয়া হাজী মোহাম্মদ সেলিমকে। তখন তার পরনে ছিলো আপাদমস্তক ধবধবে সাদা জুব্বা। এসময় তার চোখে ছিল চশমা, মুখভর্তি ছিল সাদা দাঁড়ি। মাথায় শোভ পাচ্ছিল লম্বা চুল।

পুলিশি কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফু রহমানের আদালতে হাজির করা হয়। আদালতের এজলাসে ঢোকানোর সময় হাজী সেলিমকে দেখে ‘ভিআইপি চোর’ স্লোগান দেন কয়েকজন। এরপর তাকে আদালতে থাকা আসামির কাঠগড়ায় রাখা হয়। খুলে দেওয়া হয় হাতের হাতকড়া।

পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে বাদীপক্ষ। আসামিপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন ‘দীন এন্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ভেঙে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগ আনা হয়৷

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9