কথা কাটাকাটির জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, ঘাতক পলাতক

০৭ অক্টোবর ২০২৫, ১১:২১ PM
ঝিনাইদহ সদর হাসপাতাল

ঝিনাইদহ সদর হাসপাতাল © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় এক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের (দা) আঘাতে বাবা-ছেলে গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তার ছেলে ইজাজুল। ঘাতক শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলম তার ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে বসেছিলেন। এ সময় এশার আজান হলে তিনি নামাজে যাওয়ার প্রস্তুতি নেন। একই সময় ঘাতক শিমুল এসে তার নিজ গ্রাম ঘোড়ামারায় যাওয়ার জন্য ভ্যান নিতে চান। জাহাঙ্গীর নামাজে যাবেন বলে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুলের হাতে থাকা দা দিয়ে তিনি জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

চিৎকার শুনে ছেলে ইজাজুল, যিনি বাজারে চানাচুর বিক্রি করছিলেন, বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ঘাড়ে কোপ মারে শিমুল। পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, ‘দু’জনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ঘাড়ে কোপ মারে শিমুল। পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, ‘দু’জনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জনবল নিয়োগ, আবেদন কর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9