ধানমন্ডিতে মিছিল, ছাত্রলীগ নেতা বিপ্লব কারাগারে

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ AM
ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন

ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন © টিডিসি ফটো

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিলের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মো. বিপ্লব হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সকালে আসামি বিপ্লব হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের প্রায় ৮০ থেকে ৯০ জন সদস্য ধানমন্ডি ২৭ নম্বর রোডে মিছিল বের করে। পুলিশ উপস্থিত হলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়, অপপ্রচারের চেষ্টা চালায় এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ সংঘটিত করে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬