জাতিসংঘ সদরদপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী গ্রেপ্তার

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ AM
গ্রেপ্তার বিএনপি কর্মী ও আহত ছাত্রলীগ নেতা

গ্রেপ্তার বিএনপি কর্মী ও আহত ছাত্রলীগ নেতা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামের যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়। আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি।

ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? একথা বলতেই অতর্কিতে আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।’

তিনি বলেন, ‘আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে দিয়ে যায়।’

যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, ‘রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, কথা বলেছি। আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে।’

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9